২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:০১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২২, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ব্যাপক উৎসবমুখর পরিবেশ ও জমকালেঅ আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে দীর্ঘ ২২ বছর পর বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে নির্বাচিত হন জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন। পৌর বিএনপি’র সভাপতি নির্বাচিত হন সাহেদ আলী পটু ও সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেন নেতারা।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় রামগতি উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম-মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহাম্মদ আজম খান। উদ্বোধনী বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির বাণিজ্য ও সহশিল্প বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান। প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির সমাজসেবা সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন শাবু, সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জামায়াতের জেলা সেক্রেটারি এ.আর হাফিজ উল্যাহসহ প্রমূখ নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রামগতি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু এবং দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল পর্ব) পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সিরাজ উদ্দিন ও পৌর বিএনপি’র সদস্য সচিব সৈয়দ মর্তুজা আল আমিন।

দীর্ঘ ১১ বছর পর রামগতি উপজেলা ও পৌর বিএনপি’র এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালে। পরবর্তীতে ২০২১ সালে সংক্ষিপ্ত আকারে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এবারের সম্মেলনে উপজেলা বিএনপির ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির নির্বাচিত প্রতিনিধিরা (ডেলিগেটরা) উপস্থিত থেকে ঘোষিত নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর এ আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধিরা তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সম্মেলনকে প্রাণবন্ত ও তাৎপর্যময় করে তোলে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে শীতবস্ত্র পেয়ে খুশী সুবিধা বঞ্চিতরা

রামগতিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইটনায় বিশুদ্ধ পানির সংকট জনজীবন চরম বিপর্যস্ত

কমলনগরে দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় শোক সমাবেশ

পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের কমিটি: জাহাঙ্গীর সভাপতি, যোবায়ের সম্পাদক

নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গ্রাহক হয়রাণী ও ঘুষ দূর্নীতির আখড়ায় পরিণত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রিভার সিটি প্রেসক্লাবের বার্ষিক ক্রিড়া ও বনভোজন অনুষ্ঠিত