১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৪৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৫, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ

এইচ.এম আল-আমিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর তীররক্ষা বাঁধের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার তিনি এলাকায় পৌঁছে বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম ও রামগতি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন নিপা।

পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙন থেকে এ অঞ্চলের মানুষকে রক্ষা করা সরকারের অগ্রাধিকার। আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই বাঁধের কাজ দৃশ্যমান করার লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এ সময় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বাঁধ নির্মাণকাজ দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক সহযোগিতা প্রদান করা হবে। দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রী দিনব্যাপী রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা তীরবর্তী বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা ও বাঁধের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করবেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে নদীপাড়ের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হোসেনপুরে মাদ্রাসায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নাজমূল হক

পাকুন্দিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

নান্দাইলে ইয়ং স্টার স্পোটিং ক্লাবের উদ্দ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রামগতিতে শীতার্ত মানুষের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

ইটনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

গাজীপুরে সংর্ঘষে নিহত পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র বাড়িতে মাতম