৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:২২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৬, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর আলগী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মাইন উদ্দিন সুজনের বিরুদ্ধে সুফলভোগীর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

মাইন উদ্দিন এ ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার।

ভূক্তভোগীরা জানায়, ডিলার মাইন উদ্দিন দ্বীর্ঘদিন থেকে সুফলভোগীদের চাল না দিয়ে তা আত্নসাত করে আসছে। সম্প্রতি কয়েকজন সুফলভোগীর বাকবিতন্ডায় বেরিয়ে আসে তার গরীবের চাল আত্মসাতের কৌশল।

ভূক্তভোগীরা ন্যায় বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, চর আলগী ইউনিয়নের ৪৫১নং কার্ডধারী রাকিব উদ্দিন, ৫৩৯নং কার্ডধারী শামছুন্নাহার, ৭৬২নং কার্ডধারী মো. জহির দ্বীর্ঘদিন খাদ্য বান্ধব কর্মসূচীর সুফলভোগী। গত সেপ্টেম্বর’২২ মাসের চালের জন্য ডিলারের কাছে গেলে তাদের নাম অনলাইনে এমআইএস হয় নাই বলে জানান। এ সময় তাদের সাথে অসদাচরণ করে চাল না দিয়ে ফেরৎ দেয় ডিলার মাইন উদ্দিন।

এদিকে সুফলভোগীরা উপজেলা খাদ্য অফিসে যাচাই বাছাই করে দেখে তাদের নাম তালিকায় রয়েছে। এতে প্রতিয়মান হয় ডিলার তাদের নামের চাল আত্মসাত করেছে। এমতাবস্থায় ভূক্তভোগীরা ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্য কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। গরীবের চাল নিয়ে চালবাজিতে দায়ী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহফুজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। হতদরিদ্র মানুষের সাথে প্রতারনার প্রমাণ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভূক্তভোগীরা খাদ্য বান্ধব কর্মসূচীর গরীবের চাল আত্নসাতকারী ডিলার মাইন উদ্দিন সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ২য় দিনের মত চলছে সরকারী কর্মচারীদের কর্মবিরতি

রামগতিতে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দোয়া ও পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

রামগতিতে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংসদীয় আসন লক্ষ্মীপুর-০৪; আওয়ামী লীগ ত্রিমূখী বিএনপি দুই ভাগে বিভক্ত

রামগঞ্জ সরকারী কলেজের প্রফেসর ফজলে এলাহীকে অপসারনের দাবি

কমলনগরে সিরাতুন্নবী (স:) সেমিনার অনুষ্ঠিত

৬ দিনের সফরে নির্বাচনী এলাকায় এমপি মো. আবদুল্লাহ আল মামুন

ইটনায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে ১৩২০জন পরীক্ষার্থি অংশ গ্রহণ করেন

কুলিয়ারচরে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন

কুলিয়ারচরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ সভা অনুষ্ঠিত