২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৫৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জেলা পরিষদ সদস্য পদে ভিপি হেলাল বিজয়ী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৭, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ড (রামগতি) থেকে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতিকের প্রার্থী রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্র নং-৫ এ মোট ভোটারের সংখ্যা ১২০জন। সোমবার (১৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত নির্বাচনে ৬৩ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছে এক সময়ের তুখোড় ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারী কলেজের সাবেক ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি বৈদ্যুতিক পাখা প্রতিকের প্রার্থী মেজবাহ উদ্দিন ভিপি হেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকের মো. আমজাদ হোসেন পেয়েছে ৪৪ ভোট। অপর প্রার্থী হাতি প্রতিকের এস এম শামীম পেয়েছে ৩ ভোট, উটপাখি প্রতিকের রোফেনা আক্তার পেয়েছে ২ ভোট আর কোন ভোট পাননি টিউবওয়েল প্রতিকের প্রার্থী মো. রিয়াজ উদ্দিন।

সংরক্ষিত আসনে টেলিফোন প্রতিকের পারভিন আক্তার পেয়েছে ৪২ ভোট, হরিণ প্রতিকের উম্মে কুলছুম ৩১ ভোট, ফুটবল প্রতিকের অরিন পেয়েছেন ২৬ভোট, দোয়াত কলম প্রতিকের লিকা পেয়েছে ১৫ভোট আর মাইক প্রতিকের রোমানা আক্তার কোন ভোট পাননি।

প্রিসাইডিং অফিসার জানান, রামগতি উপজেলা ৪নং ওয়ার্ডের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রাথমিক ভাবে বৈদ্যুতিক পাখা প্রতিকের প্রার্থী মেজবাহ উদ্দিন ভিপি হেলাল কে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

প্রতিক্রিয়ায় ভিপি হেলাল জানান, গণ মানুষের জনগুরুত্বপূর্ণ সমস্যা এবং উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং মানুষকে ভালবেসেছি এজন্য আল্লাহর রহমতে সকলের ভালবাসা পেয়েছি। সকলের সহযোগীতায় বিজয়ী হয়েছি তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

টেন্ডার বুঝে না, কাজের পদ্ধতিও বুঝে না, তারা হয় মূর্খ, না হয় দুষ্টু—মেজর (অব:) মান্নান এমপি

কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন

রামগতির রিদয় ফেনীতে সড়ক দূর্ঘটনায় নিহত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

পত্নীতলায় আইন-শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন

টেকনাফে স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: কৃষকদের দিলেন কার্ড

রামগতিতে দেশীয় অস্ত্র দুই ডাকাত আটক, গণ চুরির হিড়িক

রামগঞ্জে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন কাউন্সিলরের ছেলে

কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কর্নেল জেহাদ খান