১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:১৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধ (২২)। রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরসীতা গ্রামের লম্বাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইলিয়াস পন্ডিত বাড়ির শাহিদা বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. সোহেল (৩০ )। তিনি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরসীতা গ্রামের আব্দুশ শহিদ ভুঁইয়া দুলালের ছেলে ও চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

প্রত্যক্ষদর্শী শাহিদা আক্তার জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে তার বসতঘরে চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. সোহেল ২২ বছরের এক গৃহবধূকে প্রেমিক সহ আটক করে তার বসতঘরে এনে রাখেন। এসময় ঘরে থাকা শাহিদা ওই নারী সম্পর্কে জানতে চাইলে সোহেল বলেন, একটু সমস্যা হয়েছে, তাই আপনার ঘরে কিছুক্ষন অবস্থান করে চলে যাবে। একথা বলে সোহেল ওই গৃহবধূকে তার সামনে ধর্ষণ করতে গেলে শাহিদা বাঁধা দেন। কিন্তু তার বাঁধা শুনেননি সোহেল। এসময় গৃহবধূর প্রেমিক ঘরের বাহিরে অবস্থান করেন। এমন অবস্থা দেখে শাহিদা লজ্জায় ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সোহেল তার কাজ শেষ করে বের হলে অচেনা আরেকজন ব্যক্তি (প্রেমিক) তার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ফের ধর্ষণ করে। ঘটনাটি ঘরের মালিক শাহিদা নিজ চোখে দেখতে পান। এসময় শাহিদা সোহেলের হাতে পায়ে ধরেও ওই গৃহবধূকে তার নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারেননি। তবে গৃহবধূ ও প্রেমিককে চিনতে পারেননি তিনি। পরে গৃহবধূ তার প্রেমিককে নিয়ে একটি রিকশা যোগে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এ ঘটনা কাউকে না বলতে শাহিদাকে হত্যার হুমকি দেন সোহেল। বর্তমানে শাহিদা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান।

ধর্ষণের শিকার গৃহবধূ ও তার প্রেমিকের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, সম্ভবত গৃহবধূ তার প্রেমিককে নিয়ে ওই এলাকায় ঘুরতে গেলে তাদেরকে সন্দেহ করে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আটক করে জিজ্ঞাসাবাদের নামে শাহিদার ঘরে নিয়ে আটক করে। পরে প্রেমিকসহ দুই জন মিলে ধর্ষণ করে ছেড়ে দেন।

ধর্ষণের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সোহেল বলেন, ওই গৃহবধূর বাড়ী পার্শ্ববর্তী আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট এলাকায়। গৃহবধূ প্রেমিকসহ তার এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তিনি গৃহবধূকে শাহিদার ঘরে নিয়ে রাখেন। পরে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন, তার এলাকার একজন মহিলা (প্রত্যক্ষদর্শী) তাকে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি তিনি খোঁজ খবর নিয়ে পুলিশকে অবহিত করবেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ঘটনাটি তিনি লোক মুখে শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশু বাচঁতে চায় ॥ সাহায্যের আবেদন

রামগতির মেঘনা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ

কমলনগরে উৎসব মুখর পরিবেশে বিএনপি’র কাউন্সিল নির্বাচন সম্পন্ন

হোসেনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রামগতিতে বেপরোয়া ভাংচুর, লুটপাট, দখল। পৌর ছাত্রদলের আহবায়ক বহিষ্কার, সড়কে শৃংখলায় সাধারণ ছাত্ররা

রামগতিতে ওয়ার্ড বিএনপি সেক্রেটারীকে কুপিয়ে জখম

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার যন্ত্রপাতি বিতরণ

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত