৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৫৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বড়খেরী ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৯, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৮নং বড়খেরী ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫খ্রি.) বেলা ১১ ঘটিকায় ৮নং বড়খেরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমজাদ সওদাগর বাড়ির দরজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বড়খেরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নুরনবী নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

বড়খেরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল খায়ের মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি উপজেলার বিএনপি’র সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন।

অন্যান্যের মাঝে উপস্থিত রামগতি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম, মনজুর মোরশেদ জুয়েল, যুগ্ম আহবায়ক মির্জা মিয়া, চর গাজী ইউনিয়ন বিএনপি’র সভাপতি, মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, মীর প্রস্তু, উপজেলা যুব দলের আহবায়ক শিবলী নোমান, মহিলা দলের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার মুক্তা, উপজেলা মহিলা দলের সদস্য তাহমিনা আক্তার, তানজিনা আক্তার, বিবি আছিয়া, চর রমিজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি, জহির উদ্দিন বাবর, উপজেলা ছাত্রলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ খানসহ প্রমূখ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন

কমলনগরে ১কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক-১

অষ্টগ্রামে ‘জার্নার অব কান্ট্রি’ নামে নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন

কুলিয়ারচরে ১৩ মামলার আসামীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসেনপুরে মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অষ্টগ্রামে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কমলনগরে ভিজিএফের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের কাতারে ২৫তম হবে বাংলাদেশ -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক