৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৪৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বিপুল ভোটে সাবেক এমপি আবদুল্লাহ বিজয়ী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১০, ২০২৪ ৯:৪৬ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৭, লক্ষ্মীপুর -৪ রামগতি-কমলনগর আসনে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহকে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সোমবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান ঘোষণা দেন, লক্ষ্মীপুর-৪ আসনে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। তার মধ্যে ঈগল প্রতিকের মোহাম্মদ আবদুল্লাহ ৪৬৩৭২ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতিকের মো. মোশারফ হোসেন পেয়েছেন ৩৩৮১৪ ভোট। সেহেতু আবদুল্লাহ বেশী ভোট পাওয়ায় তাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হলো।

রামগতি ও কমলনগর এ দুই উপজেলা নিয়ে গঠিত ২৭৭, লক্ষ্মীপুর -৪ আসনটি। রামগতি উপজেলার ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের সূত্রে জানা যায় রামগতিতে ঈগল প্রতিকের প্রার্থী পান ৩০৭৮৭ ভোট আর নৌকা প্রতিকের প্রার্থী মো. মোশারফ হোসেন ১৯৩৭৪ ভোট পায়। অপরদিকে কমলনগর উপজেলার ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের সূত্রে জানা যায় ঈগল প্রতিক পান ১৫৫৮৫ ভোট আর নৌকা প্রতিক পান ১৪৪৪০ ভোট।

সাধারণ ভোটাররা জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোন কেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার অহংকার আর ক্ষমতার দাপট তার পতনের কারণ —কমলনগরে জামায়াত নেতা ড. রেজাউল

রামগতিতে গ্রাম পুলিশকে ইউপি চেয়ারম্যানের মারধর: হাসপাতালে ভর্তি

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B C P C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন

সুবর্ণচরে অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে আশংকাজনক হারে বাড়ছে গরু চুরি

রামগতির চরবাদামে দিদার উদ্দিনকে ঘিরে সর্বস্তরের ব্যাপক প্রত্যাশা

সচেতনতা বাড়লে গ্রাম আদালতেই মিলবে দ্রুত বিচার: টেকনাফে রেডিও উৎসবে ইউএনও

কমলনগরে বানবাসী ১৬শ’কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ

পাকুন্দিয়ায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

পাকুন্দিয়ায় ২৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত