২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৩৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১১, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “ সংগঠনই শক্তি-সংগঠনই মুক্তি ” শ্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রামগতিতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকালে আলেকজান্ডার ভূমিহীন সংগঠনের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা নিজেরা করির সহযোগীতায় পৌর ৫নং ওয়ার্ডের মধ্য চর আবদুল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে ভূমিহীন সংগঠনের সহ সভাপতি মো. আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় সংগঠক গুলশান আরা, বিশেষ অতিথি ছিলেন নিজেরা করি অঞ্চল সমন্বয়কারী স্বপ্না রাণী বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন, আলেকজান্ডার ভূমিহীন সমিতির সভাপতি ছিদ্দিক উল্যাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

সমিতির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কাশেম, জয়শ্রী রাণী দাস, সূবর্ণা আকাার, লামিয়া, আবদুল আহাদ, ফারহানা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলেকজান্ডার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমা, মেহেদী, লাবণ্য, রিদন, তমা রাণী দাস, মাহিন, ফারহানা।

এরপর সমিতির সদস্য ও তাদের সন্তানদের পরিবেশনায় সকলে উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষনা করেন স্বপ্না রাণী বিশ্বাস। সংগঠনের প্রতিবেদন পাঠ ও অর্জন সমূহ তুলে ধরেন লামিয়া আক্তার বৃষ্টি। সম্মেলনের আগামী বছরের কর্মসূচী তুলে ধরেন অহি আক্তার ।

সদস্যদের সকলের মতামতের ভিত্তিতে নতুন বছরের জন্য অনুমোদিত কমিটি ঘোষণা করেন এবং শফথ বাক্য পাঠ করান নিজেরা করি অঞ্চল সমন্বয়কারী স্বপ্না রাণী বিশ্বাস।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের মাঝে ঘর উপহার

পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

রামগঞ্জে শালীকে ধর্ষণের দায়ে দুলাভাই জেল হাজতে

রামগঞ্জ প্রেসক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাকুন্দিয়া দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন নাজমুল হুদা রুবেল

রামগতি উপজেলা শিল্পকলা একাডেমীর ভবন উদ্বোধন

মুনষ্টার একাডেমীর শিক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

উপ-সম্পাদকীয়: রব চৌধুরীর মত মানুষেরা মরে না। তারা বেঁচে থাকে আজন্ম সাধারণ মানুষের অন্তরে

কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কর্নেল জেহাদ খান