1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে শহীদ পরিবারের পাশে এনসিপি নেতারা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৮, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির জুলাই গণঅভ্যূত্থানে নিহত বীর শহীদ শাহাদাত হোসেন শামীম, শহীদ মো. সবুজ হোসেন ও শহীদ হাসানের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সাথে ঈদের সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান করে খোঁজখবর নিয়ে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

ঈদ-উল আযহার আগের দিন উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে জুলাই বীর শহীদ শাহাদাত হোসেন শামীম এর কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সাথে ঈদের সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান করে শহীদ পরিবারের পাশে দাঁড়ান এনসিপি নেতৃবৃন্দ।

উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সাথে ঈদের সৌজন্য সাক্ষাৎ ও ঈদ উপহার প্রদান করেন জুলাই আন্দোলনের লড়াকু সৈনিক জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের উপজেলা সমন্বয়কারী মিনহাজুল ইসলাম রাজু সহ ছাত্র যুব নেতৃবৃন্দ।

কবর জিয়ারতের সময় শহীদ শামীমের পিতা-মাতা, পরিবারের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

জুলাই আন্দোলনের লড়াকু সৈনিক জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে বলেন, যাদের রক্তে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটাতে সক্ষম হয়েছি, তাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে সক্রিয় রয়েছি। ইনশাল্লাহ দেশ সংস্কারের পর নির্বাচন দিয়ে যতদিন পর্যন্ত শহীদের স্বপ্নের সোনার বংলা ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে।

এরপর নেতৃবৃন্দ অপর দুজন শহীদের কবর জিয়ারতে অংশ নিয়ে পরিবারের সদস্যদের সাথে মিলিত হন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষার আলো ছড়িয়ে প্রশংসিত রামগতির মালিক মোহাম্মদ সাইয়ীদ

শিক্ষার আলো ছড়িয়ে প্রশংসিত রামগতির মালিক মোহাম্মদ সাইয়ীদ

রামগতি উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াইলে তালজাঙ্গা যুব সমাজের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কমলনগরে হাজিরহাট বাজারে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

কমলনগরে কৃষি মেলার উদ্বোধন

৬ দিনের সফরে নির্বাচনী এলাকায় এমপি মো. আবদুল্লাহ আল মামুন

রামগতিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর উপর হামলা

হোসেনপুরে পৃথক অভিযানে সাজা প্রাপ্ত আসামীসহ ৬ জুয়ারি আটক

সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউরের মতবিনিময়