৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১১, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ১২টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা। প্রশাসনের কঠোর নজরদারি এবং নিরাপত্তা চাদরের ঢাকার মধ্য দিয়েই পালিত হচ্ছে এ উৎসব। শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজাকে সার্বজনীন করে গড়ে তুলতে এখানে এক যোগে নিবিড় ভাবে কাজ করছে স্বেচ্ছাসেবক, আনসার, ভিডিপি, পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন সংস্থা।

উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন লক্ষীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, সেনা কর্মকর্তাগণ, সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ বিন শফিক, থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।

বিকালে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দ। সহযোগিতায় ছিলেন আলেকজান্ডার ভূমিহীন সমিতি।

সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির মতবিনিময় সময় বক্তব্য রাখেন চরসীতা রামঠাকুরাঙ্গন পূজা মন্ডপের দুর্গাপূজা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সরূপ মজুমদার, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির মো. জাহাঙ্গীর আলম, ভূমিহীন সংগঠনের সভাপতি মো. সিদ্দিক, সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সদস্য মো. কাজল।

এছাড়া পূজার প্রথম দিন থেকেই বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জেএসডি নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে নিসচার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নান্দাইলে স্কুল ছাত্র হত্যা মামলায় ২জন গ্রেফতার

কমলনগরে বিদ্যালয়ের মাঠ থেকে ৯ মাসের শিশুকে নিয়ে পালালো নারী

কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রামগঞ্জে ফার্মেসীতে এসে গৃহবধু ধর্ষিত পল্লী চিকিৎসক গ্রেফতার

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে চিকিৎসকের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কমলনগরে মেঘনার তীর রক্ষাবাঁধ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

পাকুন্দিয়ায় ৩৫০ বছরের পুরানো এক গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী আরঙ্গজের মসজিদ

পাকুন্দিয়ার পুটিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলন ৫০০ মানুষ