৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৩১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির মেঘনায় গম ভর্তি কার্গোজাহাজ ডুবি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৯, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বঙ্গোপসাগরের মোহনায় লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর তেলির চর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন গম ছিল।

বুধবার (১৮ মে) বিকেলের দিকে জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির তেলির চর এলাকায় ডুবে যায়। জানা গেছে, এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিক।

সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন বলেন, জাহাজটিতে ১২ জন ছিলেন। সবাই নিরাপদে আছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু জাহাজটি আজ লক্ষ্মীপুরের রামগতির তেলির চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছুর সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শুধু জাহাজের ব্রিজ দেখা যাচ্ছে। তিনি বলেন, জাহাজটিতে নাবিল অটো ফ্লাওয়ার মিলের গম ছিল। এটিতে ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইটনায় মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন

রাতে দেশে ফিরছেন সাকিব

নান্দাইলে প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

কমলনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান শাহিদা

কুলিয়ারচরে ৫ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় অটোরিকসা চাপায় ইমাম নিহত, চালক আটক

কমলনগরে আ.লীগের কার্যালয় ভাঙচুর ; বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

রামগতিতে খাদ্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ