২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:২৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৩০, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষক ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের ওয়েল্কাম চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছাইফ উল্লাহ হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

এসময় মহাসচিব তাজুল ইসলাম ফরাজি, সমন্বয়কারী কাজী ফয়জুর রহমান, মুখপাত্র এসএম জয়নুল আবেদীন জিহাদী, মো. শামছুল আলম, ছাইদুর রহমানসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

জানা গেছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ ১৯৮৪ সালে মাদ্রস শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া হয়। এ মাদ্রাসার শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। দেশে প্রায় ১৮ হাজার ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এরমধ্যে ১৫১৯ টি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকরা ২৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা ২৩০০ টাকা ভাতা পায়। উর্ধ্বগতির দ্রব্যমূল্যের এ বাজারে স্বল্প ভাতায় শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। ১৮ হাজার মাদ্রসাকে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে বীর নিবাস নির্মাণ শুভ উদ্বোধন

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন আর নেই

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের ইফতার পার্টি অনুষ্ঠিত

রামগতিতে মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি

রামগতির জমিদারহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

কমলনগরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নান্দাইল আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব

কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন