২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৫৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৫, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

মঞ্জুরুলহক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরহাদ হাসান সানী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মরহুম দুলাল মিয়ার ছেলে।

নিহতের চাচাত ভাই মেহেদী হাসান রাকিব জানান, শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী ও তার ছোট ভাই রিটনসহ আরও একজন কোম্পানির ডিউটি শেষ করে প্রাইভেটকার চালিয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়েমুচকে যায়। এতে ফরহাদ হাসান সানী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহরের প্রিন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবে থাকতেন। আমার মা-বাবা বেঁচে নেই। আমাদের পরিবারে তিনিই বড় ছিলেন। দুতাবাসে যোগাযোগ করে তার লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রামগতির পোড়াগাছা ইউনিয়নে কাঁচা রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শিবলী নোমান

রামগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্ভোধন

লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন

তাড়াইলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা

কুলিয়ারচর মাধবদীতে জননেত্রী শেখ হাসিনা পরিষদ শুভ উদ্বোধন

রামগতিতে নিজস্ব উদ্যোগে ২ কিলোমিটার রাস্তা মেরামত

কুলিয়ারচরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

আরিয়ান মো. মাহিত এর কিন্ডাগার্টেন বৃত্তি লাভ

রামগতিতে আলেকজান্ডার সেন্টার খাল খনন পরিদর্শনে আসেন এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি