৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:২২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে চার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর কারাগারে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২১, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত কিশোর মো. বিজয় (১৬) কে পুলিশ আটক করে কারগারে প্রেরণ করেছে। সে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মো. রতন মিয়ার ছেলে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারঘরিয়া এলাকা হতে হোসেনপুর থানার এস আই সুশান্ত চন্দ্র সরকার তাকে আটক করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে উত্তর গোবিন্দপুর গ্রামের ফারজুল ইসলামের বাড়ির জঙ্গলে চার বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা মো. উজ্জল মিয়া(৩১) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ একমাত্র আসামী বিজয়কে পাশের উপজেলা থেকে আটক করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভিকটিম বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব

রামগতির চর বাদাম ইউপির জায়গা জবরদখল

কমলনগরে প্রযুক্তি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন আবারো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ

অপরাধ নির্মূলে সামাজিক সম্প্রীতি বড় ভূমিকা রাখে- অতিরিক্ত পুলিশ সুপার

কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের আর্থিক সহায়তা প্রদান

বাজিতপুরে রিপোর্টার্স ক্লাবের প্রভাত ফেরী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

হোসেনপুরে চার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর কারাগারে

কুলিয়ারচরে সাত কেজি গাঁজাসহ এক নারী আটক

জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ