২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৩১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২০, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রমজানে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও কম দামে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (১৮ মার্চ) রাজশাহী পুলিশ লাইনে ৬০০ টাকা কেজিতে খেটে খাওয়া মানুষের কাছে গরুর মাংস বিক্রির এ উদ্যোগ নেয় আরএমপি।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না এমন খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে। তখন তিনি রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেন। এতে করে মানুষ একদিকে যেমন সরকারি মূল্যে গরুর মাংস ক্রয় করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন।

তিনি আরও জানান, সোমবার প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়। এই গরুর মাংস সরকারি নির্ধারিত ৬৬৪ টাকা দামের চেয়েও কম দামে ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষ এ মাংস ক্রয় করেন। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি মাংস কিনতে পেরেছেন। এটি চলমান কার্যক্রম। পরবর্তীতে এ কার্যক্রম আরও প্রসারিত করা হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে বাজার মনিটরিং ও যানযট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

রামগতিতে দূর্বৃত্ত আক্রান্ত পুজারীর হাসপাতাল ত্যাগের আগেই আসামীর জামিন

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

কমলনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের উপর হামলা

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এনসিডি কর্ণার উদ্বোধন

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ’র নির্বাচনী ইশতেহার

লক্ষ্মীপুরে বীরমুক্তিযোদ্ধা পঞ্চু বাবুর স্বরণে শোকসভা

কমলনগরে ঐতিহাসিক গণহত্যা দিবসে আলোচনা সভা

অষ্টগ্রামে রামকৃষ্ণ গোসাঁইর আখড়ার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি বাদল, সম্পাদক দিলীপ

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি কিশোরগঞ্জ সদর মডেল থানার আব্দুল্লাহ আল মামুন