২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৫৯ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

অষ্টগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

মো. আলী রহমান, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগন্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) অষ্টগ্রাম উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুবের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আকছার মিয়ার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আগত প্রায় দুই হাজার নেতা কর্মী, সাধারণ মানুষ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হুমায়ুন কবির দানা, মো. শাহআলম, জাকির হোসেন শফি, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক এড. মাহবুব আলম আক্তার, উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক এডঃ আসাদুল হক আতিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

ইফতারের আগমুহুত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

হোসেনপুরে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

জাতীয় সনদে জনআকাঙ্ক্ষা থাকতে হবে….আ স ম আবদুর রব

পাকুন্দিয়ায় বালুবাহী বাল্কহেড আটক, ৫০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখ

টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

কমলনগরে নিখোঁজ বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন ২৯ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত হবে

রামগতিতে মানবাধিকার কমিশনের অভিষেক অনুষ্ঠিত