১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:০৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

উখিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফলজ চারাসহ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ইং) সকাল ১১টায় উখিয়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহাম্মদ চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আবু তাহের এবং সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, চলতি অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষককে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার, ৫০ জন কৃষককে মরিচের বীজ এবং ৫৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য বীজ, সার ও বালাইনাশক প্রদান করা হবে।

এছাড়াও ৯৪০ জন কৃষকের মাঝে নারিকেল, আম, লিচু, কাঁঠাল, বাতাবি লেবু, আতা, মাল্টা, জলপাই, কদবেল ও আমলকীসহ বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হবে। প্রতিটি উপকারভোগীকে পাঁচটি করে বাঁশের খুঁটি এবং গোবর সারও দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকার বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান। তিনি জানান, তালিকাভুক্ত কৃষকরাই এ কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল। অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উখিয়া উপজেলা।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ শুভ উদ্বোধন

কমলনগরে বিদুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মুত্যু

পাকুন্দিয়ায় খোলা বাজারে ওএমএসের চাল বিতরণ

কমলনগরে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী গ্রেফতার

রামগতিতে এমপি আবদুল্লাহ’র সাথে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

পাকুন্দিয়া পৌরসভার ৪৩ কোটি ৭৬ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে পড়াশুনা মান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

পানিয়ালা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আহবায়ক ফোরাম গঠন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন