৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোকর পানি বন্দী হওয়ার আশংকা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৬, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের সহ সভাপতি আজিজুল হক ফারুকের ছোট ভাই স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেহ উদ্দিন উপজেলার তোরাবগঞ্জ পূর্ব বাজারের ওয়াপদা খাল ভরাট করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিশাল এই খাল ভরাটের ফলে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোক পানি বন্দী হওয়ার আশংকা দেখা দিয়েছে।

সরেজমিনে ঘুরে জানা যায়, কমলনগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে পানি নিষ্কাশনের জন্য একমাত্র খাল মুছার খাল। এই খালের সঙ্গে সংযোগ অংশ তোরাবগঞ্জ পূর্ব বাজারের ওয়াপদা খাল। এই ওয়াপদা খালকে বিভিন্ন ব্যক্তি নিজেদের গনিমত মনে করে যে যার মতো করে দখলপূর্বক ভরাট করে দোকানপাট নির্মাণ করে বাজার দোকান মালিকানার গর্বিত মালিক বনে যান। তারই ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বাঁধ নির্মাণের করে মুসার খাল ও ওয়াপদা খালের মোহনা অংশে ইট বালি মাটি ভরাট করে মার্কেট নির্মাণের কর্মযজ্ঞ চালিয়েছেন উপজেলার তোরাবগঞ্জ এলাকার এক সময়ের আওয়ামী লীগের দাপুটে শীর্ষ নেতা আজিজুল হক ফারুকের ছোট সহোদর একই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেহ উদ্দিন।

প্রায় ১০০ফুট দৈর্ঘ্য আর ৮০ফুট প্রস্তের বিশাল খাল দখল করে আওয়ামী পরিবারের এই উদীয়মান বিএনপি নেতা মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন তীব্র গতিতে। দিনরাত অনেকগুলো ট্রাক্টরটলি আর ট্রাকে চেপে ইট মাটি তাঁর ভরাটের ফলে স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ ও বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত হওয়ার চরম আশংকা দেখা দিয়েছে।

স্থানীয় বাহার উদ্দিন জানান, বিএনপি ভার্সনে আওয়ামী লীগ নেতা ও বিএনপি’র উপর অত্যাচারী পরিবারটি রাজনৈতিক পট পরিবর্তনকে পুঁজি করে রাতারাতি মুসার খালের সংযোগ ওয়াপদা খাল ভরাট করে তোরাবগঞ্জ অঞ্চলের হাজার হাজার লোককে কৃত্রিম বন্যার মুখে ঠেলে দেয়ার পাঁয়তারা করছেন।

খাল ভরাট করে দোকান নির্মাণে বিষয়ে স্থানীয় জহির উদ্দিন জানান, মোসলেহ উদ্দিনের পরিবার আওয়ামী লীগের পুরো ১৬ বছরের শাসনামলে বিগত সরকারের সকল সুবিধা গ্রহণ করে থাকেন তাঁর বড় ভাই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তিনি বিএনপির পদ যেকরেই হোক ভাগিয়ে নিয়ে ৫ আগস্টের পর থেকে তিনি তোরাবগঞ্জের বাজারের আনাচে কানাচে দোকান ভিটি দখলে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ খালের মুখে বাঁধ নির্মাণ করে মার্কেট তৈরি করছেন এতে করে বর্ষা মৌসুমে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান বলেন, আমরা অভিযোগ পেয়ে ইতোমধ্যে কাজ বন্ধ রাখার জন্য বলে এসেছি। তিনি আরো বলেন জায়গাটা যেহেতু পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সেহেতু তাঁদের বক্তব্য নেয়া যেতে পারে। এ দিকে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রকৌশলী নাঈমুল ইসলামের কাছে খাল দখল-ভরাট সংক্রান্তে জানতে চাইলে তিনি সরাসরি কোন উত্তর না দিয়ে কমলনগরের দায়িত্বে নিয়োজিত অপর কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড আবদুর রহিমের সঙ্গে কথা বলতে বলেন।

আবদুর রহিম জানান, আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করার জন্য বলে এসেছি। কাজ বন্ধ না হলে আমরা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়ে আইনগত পদক্ষেপ নেবো। অভিযুক্ত মোসলেহ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোন উত্তর দিতে সম্মত হয়নি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে শহীদি মার্চ পালিত

নান্দাইলে আজিজুল হক কল্যাণ স্ট্রাস্টের উদ্যোগে ২শতাধিক কম্বল বিতরণ

রামগতি পৌরসভায় ৭শ টয়লেট নির্মাণে বেপরোয়া লুটপাট

রামগতির চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৯

কমলনগরে সামাজিক উন্নয়নে ‍‌‌‍‌‌‌“অগ্রযাত্রা ফাউন্ডেশন” এর মতবিনিময়

রায়পুরের উন্নয়নে ইউএনও সাবরীন ছিলেন আন্তরিক—এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

কমলনগর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে প্যানেল চেয়ারম্যান ও উদ্যোক্তার উপর হামলা

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি

পাকুন্দিয়া কন্দাল ফসল বিষয়ক কৃষক প্রশিক্ষণ