১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:৫০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নিকলীতে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৬, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবকয়টি পূরণ করেছে বর্তমান সরকার। এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে সাধারণ জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

শনিবার (৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া বাজার এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগের এক ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনবে সাধারণ মানুষ।

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান উজ্জল, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য বাসির উদ্দিন রিপন, বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, হিলছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ, যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আরকানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গত কয়েকদিন ধরে নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন সুব্রত পাল।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ১৪ বাড়ি-ঘর ভাংচুর লুটপাট, মারধরে আহত ৫

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

রামগতিতে মানবাধিকার কমিশনের অভিষেক অনুষ্ঠিত

কমলনগরে খরা তাপদাহে পুড়ছে আমন ধানের বীজতলা

ইটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উদযাপন

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি

রামগতিতে শহীদ শেখ রাসেল দিবস পালিত

পাকুন্দিয়ায় ৬০ মেহগনি গাছ কেটে ধ্বংস

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন যুগ্ন কমিশনার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকায় (উত্তর) পদায়ন