১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৪৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে নদী-হাওড় রক্ষায় গণশুনানী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নদী-হাওড় এবং খাল-বিল খনন এবং জলাশয় রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে নদীর গতিপথ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেন পরিবেশবিদরা। এমন গনশুনানিতে সরাসরি কৃষকসহ সাংবাদিক এবং বিভিন্ন পরিবেশবাদীসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

জেলার নদ-নদী, খাল-বিল এবং হাওরের জীববৈচিত্রের পরিবেশ তুলে ধরাসহ নদী হত্যা না করে বালু উত্তোলন এবং নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য প্রস্তাবনা তুলে ধরেন পরিবেশবিদসহ কৃষকরা।

শুনানিতে কৃষক, জেলে নদীর তীরবর্তী বাসিন্দাসহ সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুনানি গ্রহণকারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা সবার কাছ থেকে প্রস্তাবনা নিয়েছি। বিভিন্ন নদ-নদী, খাল-বিলসহ আন্তঃসীমান্ত নদী গুলোর প্রবাহ ঠিক করতে খননের ব্যবস্থা করা হবে। নদীর গতিপথ ফিরিয়ে দিতে আমাদের জরিপ চলছে। তাছাড়া বেশ কিছু নদীর প্রকৃতি বিবেচনায় খনন প্রক্রিয়া চালাতে হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নান্দাইলে একজন মাঠ কর্মকর্তা দিয়ে চলছে কৃষি সেবা

উপ-সম্পাদকীয়: বিসিএস (পরিবার পরিকল্পনা) সাধারণ ক্যাডারদের অস‌ন্তোষ

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

নিকলী উপজেলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগতির অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবাধে মাছ ধরা

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের কাতারে ২৫তম হবে বাংলাদেশ -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

রামগতি উপজেলা চেয়ারম্যানের পশ্চিমবঙ্গে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন

রামগতিতে তুচ্ছ ঘটনায় রক্তাক্ত হামলা মামলা ও আইনি নির্যাতনের অভিযোগ

উপকূলে সাকার ফিসে সয়লাব হুমকিতে দেশীয় প্রজাতির মাছ