২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:০৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন পত্নীতলার ৮১ পরিবার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৪, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নওগাঁর পত্নীতলায় জমিসহ ঘর পাচ্ছেন ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রবিবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলা সভা কক্ষে এক মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এবারের ঈদ উপহার হিসেবে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের জন্য নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হবে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে জমি ও ঘর নাই এমন পরিবারকে দুই শতক খাস জমি ও গৃহ প্রদান পূর্বক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ১ম ও ২য় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে পত্নীতলা উপজেলার ৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। এ উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে বেলা ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের হাতে চাবি হস্তান্তরের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পিআইও আবু সোয়েব খান, প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে বিএনপি’র সন্ত্রাসী হামলায় মসজিদের ইমাম নিহত

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪

কমলনগরে সাংবাদিক পুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

রামগতির চর বাদাম ইউপির জায়গা জবরদখল

কিশোরগঞ্জে ভাইবোনের দ্বন্দ্বের কারণে সাধারণ ভোটাররা দ্বিধায় পড়ে গেছে—জাপা প্রার্থী ডা. আব্দুল হাই

রামগতিতে সার্ভে ও পরিমাপ ছাড়াই পাউবির খাল খননের উদ্যোগ

নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে গোয়াল ও বসতঘর পুড়ে ছাই

রামগতিতে ভুমি দালাল মালেকের ভয়ংকর প্রতারণা

রামগতিতে আলেকজান্ডার সেন্টার খাল খনন পরিদর্শনে আসেন এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি

নান্দাইলে প্রেমিকের চাচাতো ভাইকে কুপালো প্রেমিকার চাচা ॥ আটক ৩