১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৪৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৩, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নিলামের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের দায়িত্ব প্রাপ্ত আমলগ্রহকারী জিআর নং ১ আদালতের বিচারক ফখরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গেলে নিলাম সিন্ডিকেটের হামলার গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোর ও বাংলা নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।

এ ঘটনায় ওই দিন রাতে আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী প্রধান আসামি কিশোরগঞ্জ পৌর কৃষক দলের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়া ও তার অনুসারী মনাকে আটক করে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মীর শাখাওয়াত হোসেন বলেন, “পাগলা মসজিদের মতো পবিত্র স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা আশা করছি রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানায়, রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

খায়রুল আলম ফয়সাল

কিশোরগঞ্জ।

০১৯১৭৬০২১৮৫

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে বিদ্রোহী প্রার্থীর হাতে নৌকা প্রতীক; তৃণমুলে ক্ষোভ

কমলনগরে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. নুরুল আমিন রাজুর মতবিনিময় সভা

রামগতির চরবাদামে দিদার উদ্দিনকে ঘিরে সর্বস্তরের ব্যাপক প্রত্যাশা

পাকুন্দিয়া স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

উপ-সম্পাদকীয়: সোনার বাংলাদেশ এগিয়ে যাবে তরুনদের নেতৃত্বে

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কমলনগরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের ঘটনায় শ্রমিক লীগ নেতা কারাগারে

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

উপ-সম্পাদকীয়: টেকনাফ বাংলাদেশের অন্যতম বিখ্যাত পর্যটন এলাকা

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে; আমীর খসরু মাহমুদ চৌধুরী