২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৪৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে শহীদ ইয়াকুব আলী দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩১, ২০২২ ১০:০১ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় কিশোরগঞ্জে শহীদ ইয়াকুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে শোক র‍্যালী করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সদর উপজেলার বৌলাই চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত শহীদ ইয়াকুব আলীর সৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৯৭১ সালের ৩১ জুলাই পাকবাহিনী নির্মমভাবে হত্যা করে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ইয়াকুব আলীকে। হত্যার তিনদিন আগে ইয়াকুব আলীকে রাজাকারেরা ধরে নিয়ে যান কিশোরগঞ্জের ডাকবাংলো পাকবাহিনী ক্যাম্পে। টানা তিনদিন শারিরীক নির্যাতনের পর তাকে হত্যা করে লাশ নরসুন্দা নদীতে ভাসিয়ে দেয় পাকবাহিনী।

শহীদ ইয়াকুব আলী মুক্তি যুদ্ধের সংগঠক এবং বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। তিনি স্ত্রী সহ তিন ছেলে দুই মেয়ে রেখে যান। তার বড় ছেলে মো. আওলাদ হোসেন বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বৌলাই ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। দেশ স্বাধীনের পর থেকে বৌলাইবাসী সর্বদলীয় ভাবে ৩১শে জুলাই তার শাহাদাৎ বার্ষিকী পালন করে আসছেন। শোক র‍্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মধ্যদিয়ে দিবসটি শেষ হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে হৃদরোগ প্রতিরোধে সচেতনতা সভা

দৌলতখানে প্রাথমিকের প্রধান শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তি

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন

পাকুন্দিয়ার বুরুদিয়া ইউপি’র উপ-নির্বাচনে হেনা আক্তার জয়ী

রায়পুর উপজেলা মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

কমলনগরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

সুবর্ণচরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ জেলের মৃত্যু

মানবিক যুবলীগ নেতা বায়েজিদ কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী