২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:১২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৯, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

মেহবুব আলম মনি, কিশোরগঞ্জ সদর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে রং মিস্ত্রী শফিক হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন।

ঘোষিত রায়ে কামাল নামে অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের সাজার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি সোহেল ও দীন মোহাম্মদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ জুলাই সন্ধ্যায় নিহত শফিক মোবাইল কিনতে যাওয়ার সময় আসামিরা পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে শফিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

পরের দিন সকালে নিহতের রক্তাক্ত মরদেহ ধান খেত থেকে উদ্ধার করে পুলিশ। ওইদিনই নিহতের ভাই আব্দুস সাহেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পর আজ এ মামলার রায় ঘোঘণা করেন আদালত।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভার ও যাত্রী নিহত

পাকুন্দিয়ায় ইউপি নির্বাচনে প্রত্যাহার করে নিলেন ২১ প্রার্থী

পাঠক শূন্য রাজশাহীর পুঠিয়ার সাধারণ পাঠাগার

রামগতির বয়ারচর থেকে তিন ডাকাত আটক অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল

হোসেনপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটের হাতে শিক্ষক লাঞ্চিত প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভার মাধ্যমে নৌকার প্রার্থী বাছাই

কিশোরগঞ্জে পাঁচ লাখ ১৫ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

কমলনগরে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপি’র ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কাপ্তাই উপজেলা আওয়ামী পেশাজীবি লীগের ঈদ পূর্নর্মিলনী অনুষ্ঠিত