১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৫০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৭, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বুধবার (১৭ জুন ২০২৬ইং) সকালে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে বিভিন্ন সরকারি যানবাহন ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবু মুসা শেখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

উপ-সম্পাদকীয়: “গত এক যুগে বাংলাদেশে প্রতিবন্ধী নারীদের চিত্র”

কমলনগরে বাংলা নববর্ষ উদযাপিত

চরকালকিনি ইউপি সাবেক চেয়ারম্যান আবুল বাশার আর নেই

রামগতিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ

কমলনগরে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ২

কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রামগঞ্জে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে কর কমিশনারকে অবাঞ্চিত ঘোষণা

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস ফোরামের ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছেলে-মেয়েরা কম্পিউটার ব্যবহার করতে করতে নষ্ট করবে, অব্যবহৃত রাখা যাবে না—প্রতিমন্ত্রী পলক