১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৪২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে রাস্তায় রাস্তায় মাইকিং তরুণের

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের খড়কমারা (চারারবন) মহল্লার হানিফ আহমেদের ছেলে সামির ফ্যাশন হাউসের মালিক মো. সোপেল আহমেদ (৩২) প্রায় অর্ধ লাখ টাকা হাবিব কমপ্লেক্সের সামনে পেয়ে তা প্রকৃত মালিককে ফেরত দিতে রাস্তায় রাস্তায় মাইকিং করে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ) দিনব্যাপী উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ওই টাকা মালিককে ফেরত দিতে কুলিয়ারচর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকায় কুলিয়ারচর সদর বাজারে হাবিব কমপ্লেক্সের সামনে মূল রাস্তা থেকে টাকাগুলো কুড়িয়ে পান সামির ফ্যাশন হাউসের মালিক।

ওই টাকা কুড়িয়ে তিনি নিজ হেফাজতে রাখেন। পরে সেই টাকার প্রকৃত মালিক খুঁজতে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু তাতেও মালিকের সন্ধান না পাওয়ায় প্রকৃত মালিককে খুজতে শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করেন তিনি। আর এই মাইকিং এর পর থেকেই শহর জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সুপেল।

সুপেল বলেন, ওই টাকা যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে কুলিয়ারচর সদর বাজার হাবিব কমপ্লেক্সে সামির ফ্যাশন হাউসে যোগাযোগ করে টাকা নিতেই এ উদ্যোগ গ্রহণ করেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, টাকা হারিয়েছে জানিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো সাধারণ ডায়েরি করেনি। তবে টাকার মালিককে খুজতে মাইকিং করতে শুনেছি। তিনি বলেন, টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগটি প্রশংসনীয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে মুক্তিযোদ্ধা পরিবারের জানমালের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

রামগতিতে নানান কর্মসূচীতে মীনা দিবস পালিত

রামগতির বিদ্যুস্পৃষ্ট তামিমকে ১০ কোটি টাকা দেয়ার নির্দেশ

নান্দাইলের মুশুলী ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চেয়ে শোডাউন

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

হোসেনপুরে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

পাকুন্দিয়ায় বাড়িঘর ভাংচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগতিতে শীতার্ত মানুষের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

পরিবেশ সুরক্ষায় মিঠামইন হাওরে ৫০ কিলোমিটার স্কেটিং রাইড

রামগঞ্জে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত