২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৪৮ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আলোচনা সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১০, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, এক আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে জাতীয়করণ দিবস পালন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কুলিয়ারচর উপজেলা শাখা।

রবিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট, কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ দেওয়ান আলীর সভাপতিত্বে কুলিয়ারচর আলী-আকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানাযায়, ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬,১৯৩টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণের ঘোষণা দেওয়ার পর থেকে দিনটিকে জাতীয়করণ দিবস পালন করে আসছে ‘জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট’।

দিবসটি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতারা সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তিন দফা দাবি পেশ করেন। দাবি সমূহ হলো, ১। “অধিগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকুরীর শর্তদি নির্ধারন) বিধিমালা ২০১৩ ” এর বিধি ২ (গ), বিধি ৯ উপবিধি (১),(২),(৩) অনুযায়ী কার্যকর চাকুরীকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেল প্রদান করতে হবে।

২। ৪৮,৭২০জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলিত প্রাপ্ত টাইম স্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান দরকার। পাশাপাশি ১২ আগষ্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্রটি সংশোধন করা প্রয়োজন।

৩। অধিগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নাম গেজেট থেকে বাদ পরায় গেজেটে অন্তর্ভূক্ত করা প্রয়োজন।
উক্ত আলোচনা সভায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কুলিয়ারচর, কিশোরগঞ্জ এর পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শাখার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহবায়ক মোহাম্মদ দেওয়ান আলী, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আলী আকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুল হক, বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হক, ষোলরশি হাজি আবদুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম উদ্দিন, ভিটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কুলিয়ারচর উপজেলা শাখার আল আমিন আহম্মেদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. ফজলে এলাহি, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কুলিয়ারচর উপজেলা শাখা, কিশোরগঞ্জ, মোহাম্মদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কুলিয়ারচর উপজেলা শাখা, কিশোরগঞ্জ, মো. এনামুল হক, নির্বাহী সাধারণ সম্পাদক, কুলিয়ারচর উপজেলা শাখা, কিশোরগঞ্জ।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থেকে উপরোক্ত ৩ টি বিষয় আপনার নজরে এনেছি। এগুলো প্রচলিত অর্থে দাবী নয়। এগুলো শিক্ষার উন্নয়নের সাথে একান্ত ভাবে জড়িত। শিক্ষাবান্ধব সরকারের কর্ণধার হিসাবে উক্ত সমস্যাগুলো সমাধানে আপনার যথোপযুক্ত নির্দেশনা কামনা করছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ

রামগতিতে গৃহবধূ হত্যার অভিযোগ

রামগতি ভোলা নৌ-রুট বেপরোয়া চাঁদাবাজিতে বন্ধের পথে

কিশোরগঞ্জে দরিদ্র ভ্যানচালকের বসতবাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ গৃহবধুকে নির্যাতন

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব

রামগতিতে তফসিল ঘোষণার পরে নিজ হাতে ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

পাকুন্দিয়ায় ওয়ার্ড স্বাস্থ্য সহকারীর যৌন উত্তেজনা মুহূর্তের নগ্ন ছবি ভাইরাল

নান্দাইলের পল্লীতে জমি নিয়ে বিরোধ, মহিলা সহ ৪জন আহত

কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ, ১৭ হাজার টাকা জরিমানা

কমলনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত, আহত ৮