১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৫৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে রামদী ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৫, ২০২১ ১১:১০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ২ নং রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় রামদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

তিনি তার মৌখিক বক্তব্যে বলেন, গত ২৩ ডিসেম্বর জাতীয় দৈনিক আজকের পত্রিকা’র (সিলেট সংস্করণে) ৭ পৃষ্ঠায় “ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ” শিরোনামে আমাকে ও আমার ইউনিয়ন পরিষদকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

চেয়ারম্যান বলেন, ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে আমি জেনো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে না পারি, সেই জন্য আওয়ামী লীগের কিছু বিদ্রোহী ও বিএনপি জামায়াতের একটি মহল সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ করিয়েছে।

চেয়ারম্যান আরো বলেন, সংবাদে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়েছ মেম্বারের বক্তব্য দিয়ে অভিযোগ করা হয়েছে। আমি না-কি গত পাঁচ বছরে কোন ইউপি সদস্যের বেতন ভাতা প্রদান করিনি এবং বেতন ভাতা চাইতে আসলে আমি না-কি হুমকি ধুমকিসহ মারধর করি। সেই লায়েছ মেম্বার নিজেই আজ এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং এই মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছেন। শুধু তিনি নয় ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্যই আজকের এই সংবাদ সম্মেলন উপস্থিত হয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাতে এসেছেন । এতেই প্রমাণিত আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

এছাড়া সংবাদে আমার বিরুদ্ধে দুইটি রাস্তার কাজ নিয়েও অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আগরপুর হইতে ভাগলপুর সড়ক থেকে পশ্চিমপাড়ার ভিতরে ঢালাই রাস্তা ও আগরপুর হাড়িয়াকান্দার ভিতরে সলিং রাস্তার প্রকল্প দেখিয়ে রাস্তার কোন কাজ করিনি। এটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আপনারা সরেজমিনে গেলেই এর প্রমাণ পাবেন।

এবিষয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. লায়েছ মিয়া বলেন, আমার নাম ও পদবি ব্যবহার করে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত আমি কোন সাংবাদিকের কাছে এই ধরণের অভিযোগ ও বক্তব্য দেইনি। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গরু বিতরণ করেন এমপি তুহিন

হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নান্দাইলে মাদ্রাসা ছাত্রছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানবন্ধনব

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় কারারক্ষী স্বামীর ফাঁসি

গাংগাইল ইউনিয়নবাসীর পরিবর্তনের অঙ্গিকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী এড. নয়ন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন