৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:২৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচর পূর্ব গাইলকাটা ফুটবল টুর্নামেন্ট-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৪, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জনপ্রিয় খেলা ফুটবল। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের পূর্ব গাইলকাটা ৫ম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আরএস রাকিব+ফাইজু একাদশ চ্যাম্পিয়ন হয়।

শনিবার (৩ নভেম্বর) বিকেলে পূর্ব গাইলকাটা ফুটবল টুর্নামেন্টের কমিটি মো. জাকির সরকার, মো. হাবিবুর রহমান রনি, মো. আকরাম হোসেন, মো. আদ্দাম হোসেন, মো. ফাইজু ও মো. ফারুক মিয়ার আয়োজনে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় উদয়ন স্কুল একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে আরএস রাকিব+ফাইজু একাদশ চ্যাম্পিয়ন হয়।

এসময় পূর্ব গাইলকাটার সাবেক পৌর কাউন্সিলর আজহার উদ্দিন লিটন, বিশিষ্ট ফিড ব্যবসায়ী মো. পারভেজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহাগ মিয়া, তরুণ সমাজ সেবক মো. খলিল মিয়া উপস্থিত ছিলেন।

মো. খলিল মিয়ার পরিচালনায় খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ পূর্ব গাইলকাটা সরকার বাড়ির সৌজন্যে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোঃ ফাইজু মিয়ার হাতে ৫ হাজার টাকার চেক ও চ্যাম্পিয়ন ট্রফিসহ মেডেল এবং মো. পারভেজ মিয়ার সৌজন্যে রানার্স আপ দলের অধিনায়ক মোঃ সাইফুলের হাতে ৩ হাজার টাকার চেক ও রানার্স আপ ট্রফিসহ মেডেল তুলে দেন।

এছাড়াও সেরা খেলোয়াড়, গোল রক্ষক ও উপস্থিত অতিথিদের পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্ব গাইলকাটা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এ পৌরশহরের বিভিন্ন এলাকার ৮ টি দল অংশগ্রহণ করেছিলেন ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন

হোসেনপুর উপজেলা চত্তরে সগর্বে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জেএসডি’র মনোনয়ন ফরম সংগ্রহ

হোসেনপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার, প্রভাষক প্রেফতার

রামগতি মৎস্য কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

ইটনার জয়নাল প্রায় ২৫ প্রজাতির পাখির সুর দিতে পারেন

রামগতিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

কুলিয়ারচরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নতুন দিন ধার্য, পরী মনির জামিন শুনানি ৩১ আগস্ট

পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দেড়লাখ টাকা জরিমানা