২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৫:৫৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

গাজীপুরে সংর্ঘষে নিহত পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র বাড়িতে মাতম

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১০, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গাজীপুরে বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র (১৯) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত শিফাত উপজেলার মুনিয়ারিকান্দা গ্রামের হাফেজ মাওলানা নুরুজ্জামানের ছেলে। তিনি শ্রীপুর মাওনা এলাকার জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার সরহে বেকায়া জামায়াতের শিক্ষার্থী ছিলেন।

গত সোমবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শিফাত নিহত হয়। পরে মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১০টায় জানাযা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ছেলেকে হারিয়ে পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠে পরিবেশ এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, ঘটনার দিন বিজিবির দুইটি গাড়ি সকালে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ মোড়ে তাদের গাড়ি থামান। এক বিজিবি সদস্যদেরকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এসময় আন্দোলনকারীরা কিছু বিজিবি সদস্যকে আটকে রাখেন এবং তাদের বহনকারী দুটি গাড়ি পুড়ে ফেলেন।

পরে দফায় দফায় সেখানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষ থেমে যাওয়ার পর দুপুর দেড়টার দিকে সড়ক জুড়ে আহত ও নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওইদিন শিফাতসহ ৫ জন নিহত হয়।

শিফাত উল্লাহর পিতা মাওলানা নুরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে কান্নজড়িত কন্ঠে বলেন, আমার দুই ছেলের মধ্যে শিফাত ছিল ছোট। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। ছেলেকে হারিয়ে আমরা বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। আমার ছেলেকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে জোর দাবী জানাচ্ছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে স্বল্প মূল্যে টিসিবি কার্ডধারীদের মাঝে চাল বিক্রি শুরু

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়া হলো না হাসান ও হোসাইনের

কমলনগরে “ক্যারিয়ার গাইডলাইন” কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মেঘনায় বিলীন হচ্ছে রামগতি-কমলনগরের বিস্তৃর্ণ জনপদ

কমলনগরে চেয়ারম্যান পুত্রের হাতুড়িপেটায় কৃষকলীগ নেতা আহত

কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকা লুট

লক্ষ্মীপুর হাসন্দি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনে রাবেয়া জয়ী

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রামগতিতে শহীদ পরিবারের পাশে এনসিপি নেতারা

কুলিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত