১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৭, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ

নুরুল হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৬ মার্চ ২০২৬ইং) বিকেল ৫ ঘটিকার সময় কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে টেকনাফ শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মোহাম্মদ শাহীন এর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) কামাল হোসেন, ইসলামাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, কোস্ট ফাউন্ডেশনের হ্নীলা শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদীন, ম্যানেজার এডমিন নির্মল কান্তি পাল, বর্ডার গার্ড স্কুলের শিক্ষকবৃন্দ, বিজিবির প্রতিনিধি, টেকনাফ বাজার সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, টেকনাফ শাখার বিভিন্ন সামাজিক ও জনসংগঠনের নেতৃবৃন্দ, স্টকহোল্ডারগণ, বন বিভাগের প্রতিনিধি এবং কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার অঞ্চলের ম্যানেজার এডমিনসহ টেকনাফ ও হ্নীলা শাখার সকল সহকর্মীবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হয়। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কোস্ট ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

‎সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মোহাম্মদ শাহীন বলেন, কোস্ট ফাউন্ডেশন সবসময় মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- অব্যাহত থাকবে।

‎পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

১০টি সার্কেল নিয়ে কিশোরগঞ্জ নরসিংদী জোনে অন্তর্ভুক্ত হলো

পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের পিটুনিতে অফিস সহকারী আহত

কমলনগরের (ওমান প্রবাসী) তাজাম্মাল হোসেন সবুজের ওমানে মৃত্যু

পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার ৮

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ ২জন নিহত

কিশোরগঞ্জে গাঁজা সহ একজন কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া মহিলা (অনার্স) কলেজ ও হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাড. জালাল উদ্দিন

কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু