২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:৪৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে অবৈধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৭, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

মুকুট রঞ্জন দাস, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় দুই লাখ টাকা মূল্যমানের অবৈধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা মৎস্য অফিস।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে উপজেলার মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ৪ হাজার ৩শ’ ৮০ মিটার  অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২লাখ টাকার উপড়ে।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় উপজেলার দামিহা ইউনিয়নের মাখরামন বিল ও আশপাশের প্লাবিত এলাকায় অবৈধ রিং ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিটে শেষ হয়। ইঞ্জিন চালিত নৌকা দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে তাড়াইল থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ২৭ টি অবৈধ কারেন্ট জাল ও ৪২ টি রিং জাল জব্দ করে রাহেলা গ্রামের বিলের পাশে খোলা জায়গায় রাখা হয়। পরে দুপুর ২ টায় মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত জানান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে প্রায় ২ লাখ টাকার উপড়ে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে পরিবেশ ধ্বংস করে জোরপূর্বক অবৈধ ব্রীকফিল্ড স্থাপনের চেষ্টা

আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরী মনির আবেদন

কমলনগরে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. নুরুল আমিন রাজুর মতবিনিময় সভা

পত্নীতলায় কালাজ্বর সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

পত্নীতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামগতি পৌরসভা মেয়র পদ প্রার্থী ডা. মো. জামাল উদ্দিনের গণসংযোগ

কমলনগরে চুরি হওয়া ৯ মাসের শিশু টি নাটকীয় ভাবে উদ্ধার

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত