১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৫৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়: ডিসি ফৌজিয়া খান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৯, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি হচ্ছে রেমিট্যান্স। কিন্তু দূর প্রবাসে অনেকেই দক্ষতা ও ভাষাজ্ঞানের অভাবে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত উপার্জন করতে পারেন না। দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়। তাই ভাষাজ্ঞানসহ দক্ষতা অর্জন খুবই জরুরী। কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফৌজিয়া খান এসব কথা বলেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে বিদেশ গমনেচ্ছু প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ও ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, সরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের তরুণ-তরুণীরা দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ সবার গ্রহণ করা উচিত।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। তারুণ্যের উৎসবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রবন্ধ ও কুইজ এই দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে জেলা প্রশাসক ফৌজিয়া খান পুরস্কার তুলে দেন।

এর আগে জেলা প্রশাসক ফৌজিয়া খান বিদেশ গমনেচ্ছু কর্মীদের তিন দিন মেয়াদী ওরিয়েন্টশন কোর্সে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে খোঁজখবর নেন ও সেসব সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বোর্ডিং উদ্বোধন

রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন

রায়পুরের বিভিন্ন ইউনিয়নে বহিরাগতদের মহড়া : ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুলিয়ারচর পোনা মাছ অবমুক্তকরণ

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে বাংলা বর্ষবরণ বৈশাখী উৎসবের প্রস্তুতি সভা

ঈশ্বরগঞ্জে প্রহরীকে বেঁধে রেখে সাবেক এমপি’র ফ্যাক্টরিতে লুটপাট

ঈশ্বরগঞ্জে প্রহরীকে বেঁধে রেখে সাবেক এমপি’র ফ্যাক্টরিতে লুটপাট

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা