১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:২৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে পাওনা টাকার জেরে হাতাহাতির ঘটনায় ১ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১০, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকার জের হাতাহাতির ঘটনায় কফিল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চ-ীপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, কফিল উদ্দিন লংপুর গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে ফরস আলীর পুত্র। একই গ্রামের আলাল উদ্দিনের পুত্র আউয়াল মিয়ার সাথে শান্তিনগর বাজার মোরে কথাকাটি হয়। একপর্যায়ের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্থানাীয় লোকজন বাধা দিলে কোন রক্তপাত বা জখমের ঘটনা ঘটেনি।

তবে হাতাহাতির পর কফিল উদ্দিন আহত হয়। এসময় কফিল উদ্দিন একটি চেয়ারে বসলে পরপরই চেয়ার থেকে মাটিতে ঢলে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে সে মারা যায়। পরিবারের সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের ছোট ভাই বাচ্চু মিয়া স্থানীয় শান্তিনগর বাজারসংলগ্ন কিছু জমি স্থানীয় আব্দুর রহিমের কাছে বিক্রি করেন।

এই বিক্রিতে সহযোগিতা করেন একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আ. আউয়াল। এই সহযোগিতার জন্য আউয়ালকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। টাকা দিতে বিলম্ব হওয়ায় দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করেন আউয়াল মিয়া। সন্ধ্যায় এই সমস্যা সমাধানের জন্য আউয়াল মিয়াকে স্থানীয় শান্তিনগর বাজারে ডেকে কথা বলেন কফিল উদ্দিন। সেখানেই এ ঘটনা ঘটে।

চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামান্য বিষয় নিয়ে খুনের মতো বড় ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের সময় স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে রাতের আঁধারে মরিচ ক্ষেতে দুর্বৃত্তের হানা; স্বপ্নভঙ্গ কৃষকের আহাজারি

রামগতিতে ব্রিকফিল্ড মালিক লিটনের কোটি টাকা জরিমানা

লক্ষ্মীপুর জেলা শহরের হাটসহ বিভিন্ন উপজেলায় শেষ মুহুর্তে পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে

পাকুন্দিয়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

হোসেনপুরে গার্লস ফান্ডের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

কমলনগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের সৈয়দ কিবরিয়া জামান

হোসেনপুরে মাদ্রাসায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নাজমূল হক