১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৪৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইল আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১০, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক; নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব দেখা দিয়েছে। এরপরেও নান্দাইলে আবহাওয়া ও প্রকৃতি অনুকুলে থাকায় আশানুরূপ ফসলের প্রত্যাশা করছে কৃষক-কৃষণীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে পৌরসভা সহ উপজেলার ১৩টি ইউনিয়নে ২২ হাজার ৩৬০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশী আমন চাষ করেছে কৃষকরা।

সরজমিন কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখাগেছে, উঁচু জমিতে আবাদকৃত আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব বেশী। কৃষকেরা উক্ত আমন ফসলকে ইঁদুর ও পোঁকার হাত থেকে রক্ষা করতে ইঁদুর ও পোঁকা দমনে বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

অপর দিকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন কৃষি উপসহকারীগণ মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছে। তন্মেধ্য ইঁদুর ধরার ফাঁদ, পোকা দমনে আলোক ফাঁদ, পার্চিং পদ্বতিতে পোকা দমন, কীটনাশক প্রয়োগ সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

রাজগাতী ইউনিয়নের কৃষক হলুদ মিয়া জানান, গত এক সপ্তাহ যাবত আমন ধানের তুর হওয়ার আগেই ইঁদুর ধান গাছ কেটে কুটি কুটি করে ফেলছে। এজন্য ক্ষেতে ইঁদুর মারার বিষ টোপ প্রয়োগ, পলিথিন টানিয়ে দেওয়া, ইদুঁর মারা যন্ত্র স্থাপন ও পোঁকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করছি।

এছাড়া কৃষক শফিকুল ইসলাম জানান, ইঁদুরের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে ইঁদুরের ভয়ভীতির জন্য ক্ষেতে কলা গাছের ডাগগয়া (ডাল) এলোপাথারি ফেলে রেখেছি ও পার্চিং পদ্ধতি চালু করেছি। এছাড়া ইঁদুর ও পোকাঁর দমন থেকে রক্ষা পাওয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকতাকে বিষয়টি অবহিত করেছি। তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, পৌর সদর সহ ১৩ ইউনিয়নে মাঠ পর্যায়ে আমাদের লোকজন রয়েছে। এছাড়া আমি সরজমিন মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যা অবলোকন করছি এবং ফসল রক্ষায় কৃষকদেরকে নিয়ে হাতে-কলমে পরামর্শ দিচ্ছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুলিয়ারচরে ৫ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে ডাকাতির মামলা সিআইডিতে

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেন জেলা যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া

নান্দাইলে নিরীহ পরিবারের জায়গা ও মালামাল উদ্ধারের দাবীতে সাংবাদিক সম্মেলন

রামগতির অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবাধে মাছ ধরা

রামগতিতে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীর আমবাগানে ফোটেনি আশানুরূপ মুকুল!

পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

সাজেকে অস্ত্রের মুখে ইউপিডিএফের সাবেক কর্মীকে অপহরণ করল আঞ্চলিক সশস্ত্র গ্রুপ