১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:১৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় অপহরণের পাঁচদিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার॥ অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৩, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১৪) অপহরণের পাঁচদিন পর একই উপজেলার পাশের গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রতন মিয়াকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে উপজেলার জয়বিষ্ণুপুর গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফকার করা হয়। এ কয়দিন তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। অপহরণকারী রতনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপহরণকারী রতন মিয়ার বাড়ি জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার দত্তেরচর দক্ষিনপাড়া গ্রামে। তার বাবার নাম দেলোয়ার। তিনি পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা গ্রামের শ্বশুড়বাড়িতে ঘর জামাই থাকেন। তার শ্বশুড়ের নাম মুসলিম উদ্দিন। তিনি চার সন্তানের জনক। তিনি একাধিক বিয়ে করেছেন বলেও জানা গেছে।

মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ সকাল ৯টার দিকে মাদরাসায় যাওয়ার পথে রতন তাকে মুখে রুমাল দিয়ে চেপে ধরে জোর করে একটি অটোরিকসায় তুলে ময়মনসিংহের ভালুকায় নিয়ে যান। সেখানে তার এক আত্মীয়ের বাসায় নিয়ে রাখা হয়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে বলে পরিবারের দাবী। এরপর গতকাল সোমবার দুপুর ২টার দিকে পাকুন্দিয়া উপজেলায় ছাত্রীটির নানার বাড়ির সামনে রেখে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে জনতা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই সেখ মো. নাসির উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা বাদী হয়ে রতনকে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, রতন আমার মেয়েটিকে মাদরাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে তার বিরুদ্ধে এলাকায় একাধিক সালিশ দরবার হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে রতন আমার মেয়েকে অপহরণ করে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। আমি এর সঠিক বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা সেখ মো. নাছির উদ্দিন জানান, ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অপহরণকারীকে গ্রেফতার দেখানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপহণকারীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সংসদীয় আসন লক্ষ্মীপুর-০৪; আওয়ামী লীগ ত্রিমূখী বিএনপি দুই ভাগে বিভক্ত

কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

নান্দাইলে সিংরইল ও গাংগাইল ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল

রামগতিতে বিএনপি কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে আ’ লীগ

কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ইটনায় এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

তাড়াইলে জেঁকে বসেছে শীত

রায়পুর উপজেলা মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত