৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৩৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৬, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সবুজ মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম আৎকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সবুজ মিয়া উপজেলার পশ্চিম আৎকাপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি সবুজ মিয়া আৎকাপাড়া গ্রামের নিজ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর বসে গাঁজা বেচাকেনা করছে। পাকুন্দিয়া থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ১৫ হাজার টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এলাকায় গাঁজা বিক্রয় করা আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে শনিবার (৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাকারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত

কমলনগরে ট্রাক্টর ট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

ইটনায় ইবনে সিনার আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

কমলনগরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন রিপু

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে ডাকাতির মামলা সিআইডিতে

কুলিয়ারচরে কিশোর-কিশোরী ক্লাবের এসএমসি সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নান্দাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত

উপ-সম্পাদকীয়: বিসিএস (পরিবার পরিকল্পনা) সাধারণ ক্যাডারদের অস‌ন্তোষ