২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:১০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে এসব জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার। বেকারী গুলো হলো পৌরসদরের কলেজ রোডে রিয়াদ ফুট প্রডাক্টস ও উপজেলার কুমড়ী এলাকার হাসিম বেকারী।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে ও কিশোরগঞ্জের বিএসটিআইয়ের ফিল্ড অফিসার আবদুল মান্নানের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মোড়কে মেয়াদ না থাকায় ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় রিয়াদ ফুট প্রডাক্টের মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা ও হাসিম বেকারীর মালিক কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাকুন্দিয়া থানার এসআই আশরাফুল্লাহ সহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল

রামগতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

হোসেনপুরে সাহেবের চর এলাকায় ড্রেজার ব্যবহারে মোবাইল কোর্ট

কুলিয়ারচরে ইমাম-উলামা ও হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

মদনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগতি-কমলনগরের মসজিদে-মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র কারাগারে, প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেক দেহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ২৯ বস্তা টাকা