৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৩১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৬, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মঞ্জু, কিশোরগঞ্জ (পাকুন্দিয়া) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিনব্যাপি দুর্নীতি বিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘দুর্নীতি দমন নয়, প্রতিরোধই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এ বিতর্ক বিষয় নিয়ে বিজয়ী হয় পক্ষ দল আসিয়া বারি আদর্শ বিদ্যালয় ও রানার্সআপ হয় বিপক্ষ দল চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ। সেরা বিতার্কিক হন আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন হক।

বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথির মুহাম্মদ সামী, হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমএ রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রুমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল হাসান শাহীন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে এতিমদের নিয়ে ‘সংস্করণ’ ফাউন্ডেশনের ঈদ উদযাপন

করোনার টিকা নিয়ে রাস্তায় প্রাণ হারালো স্কুল ছাত্রী

হোসেনপুরে চার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর কারাগারে

হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপন

রায়পুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট পরিচালনা

সুবর্ণচরে অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

হোসেনপুরে শ্রমিকের বাড়িতে সৌদি মালিক

কমলনগরে জেলেদের চাল বিতরণে অর্ধকোটি টাকা আদায়

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন মহাপরিচালক হিসেবে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে পদায়ন

রামগতি-কমলনগরের মসজিদে-মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া