৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৫৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৫, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের মত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরআয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার ২৪ মার্চ দুপুরে হাসপাতাল চত্তরে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ত্রৈমাসিক গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সেবার (রিমেন) অগ্রগতির উপরআলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মো. সাইফুল ইসলাম। এই সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম তাওেশ আনাম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজেমুল হক, ডা. এসএম দিপন, ডা. প্রবাল সরকার, ডা. মো. ফারুক প্রধান, ফাতেমা জাহান শিমুল, জাকিয়া জয়নাল, বায়তুল জাবিন সেতু, ফারজানা জামান পুনম, আলমগীর হোসেন ও মো. আলামীন, পিএইচটিসি নতুন দিনের ফিল্ড সুপারভাইজার আইরিন সুলতানা।

আলোচনা শেষে স্বাস্থ্য সেবায় সফলতার জন্য ৮ ক্যাটাগরীতে ৮ জনকে সম্মাননা স্মারক তুলে দেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

সম্মাননা পদক প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ মেডিকেল অফিসার ডা. মো. নাজিমুল হক, শ্রেষ্ঠ মিডওয়াইফ অন্তরা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, মমতাজ বেগম, শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক মো. বোরহান উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. খুর্শিদ উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সালাউদ্দিন, সিএইচসিপি মো. আনিসুজ্জামান, স্বাস্থ্য সহকারী মো. সাইফুল আলম, পরিবার কল্যাণ সহকারী রিনা রানী দাস।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব চুন্নু

রামগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

রামগতি উপজেলা আ’ লীগের সভাপতি প্রার্থী ড. সারু

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

রামগতিতে পরকীয়া করতে গিয়ে ধৃত বিএনপি’র নেতাকে গণধোলাই

নান্দাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পাকুন্দিয়ায় বালুবাহী বাল্কহেড আটক, ৫০ হাজার টাকা জরিমানা

কমলনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার আয়োজন

কুলিয়ারচরে রেললাইনে গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ, স্বামী পলাতক