1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৬, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরেরর কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ায় সহকর্মী চিকিৎসককে ফাঁসাতে নাটক সাজানোর অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিরুদ্ধে। অভিযোগ তিনি অসুস্থতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে উধাও হয়েছেন। অপরদিকে, মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের বিরুদ্ধে মারধর চেষ্টার অভিযোগ এনেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

বৃহস্পতিবার রাতে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ভর্তির ব্যবস্থাপত্র চলমান। কিন্তু হাসপাতালে তিনি নেই। ছাড়পত্রে ছুটির স্বাক্ষরও নেই। যে বেডে চিকিৎসা নিচ্ছিলেন, সে বেডের বিছানা উল্টানো।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, উনি সকালে ভর্তি হয়েছেন। বিকেলে ছুটি নিয়ে গেছেন, কিন্তু রিলিজ স্লিপটি নেননি।

এ কর্মকর্তা ছুটির কথা বললেও হাসপাতালে পাওয়া রোগীর ভর্তি ও রোগ বৃত্তান্ত ফরমে কখন ছুটি নিয়েছেন সেটির কোন উল্লেখ পাওয়া যায়নি। তাতে কর্তব্যরত কোন চিকিৎসকের স্বাক্ষরও ছিলনা।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব অভিযোগ করে বলেন, সম্প্রতি স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি নিয়ে উধ্বর্তন কর্তৃপক্ষ তদন্তে আসে। সেখানে আমি যথাযথ স্বাক্ষ্য দেওয়াতে উনি আমার ওপর ক্ষিপ্ত। মঙ্গলবার রাতে হাসপাতালের অভ্যন্তরীণ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মো. আমিনুল ইসলাম মঞ্জু, মেডিকেল অফিসার কাজী একরামুল হকসহ পাঁচজন সহকর্মী মিলে তার সঙ্গে কথা বলতে যাই। তখন আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়৷ পরদিন সকালে তিনি অসুস্থতার নাটক সাজিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে জেনেছি তিনি ফেনীতে পরিবারের কাছে গেছেন।

অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, মেডিকেল অফিসার রাজিব লাঠি দিয়ে আমাকে মারধর করতে আসে। এতে আমি ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হই। আমি বৃহস্পতিবার বিকেলে ছুটি নিয়ে বাড়ি এসেছি। মানসিকভাবে সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দেব।

বিষয়টি নিয়ে কথা বলতে জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবিরকে মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পত্নীতলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের সেই গরু কোরবানি

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানারা আক্তার শাওন

টেকনাফে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা; সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা চান

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি ৪ লেন করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন: স্মারকলিপি

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন ॥ থানায় মামলা

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন ॥ থানায় মামলা

রামগতিতে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীর সাথে মতবিনিময়