৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৫৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৬, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নী জেরারেল অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, ইন্সপেক্টর (তদন্ত) নাহিদ হাসান সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ও বিএনসিসির ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আপ্যায়ন ও উপহার বিতরণ, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ছড়িয়ে গেছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা; হলুদ ফুলে স্বপ্ন বুনছে কৃষক

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে জামায়াতের কর্মী সমাবেশ

লক্ষ্মীপুর জেলা আ’ লীগ সাধারণ সম্পাদক এড. নয়নকে ফুলেল শুভেচ্ছা

পত্নীতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখ

হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জাকির

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব

পত্নীতলায় প্রাণীসম্পদ প্রদর্শনী

কমলনগরে বিত্ত আর পদবী ছাড়াই সাহেবের হাটে জনপ্রিয় চেয়ারম্যান আবুল খায়ের

রামগতির চরবাদামে দিদার উদ্দিনকে ঘিরে সর্বস্তরের ব্যাপক প্রত্যাশা

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী