২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ১০ শিক্ষকের ৯ ছাত্রী, পাস করেনি কেউ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৭, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ১০। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৯জন পরীক্ষার্থী অংশ নেয়। ১২ এপ্রিল রবিবার ঘোষিত ফলাফলে পাস করেনি কেউ।

জানা গেছে, উপজেলার চরফরাদী ইউনিয়নে ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৯০ সালে পাঠদানের স্বীকৃতি পায়। ১৯৯৪সালে অষ্টম শ্রেণি পর্যন্ত এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২০০জনের মত ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ১০জন। কর্মচারী রয়েছেন ৪ জন। বিদ্যালয়ে সর্বশেষ দশম শ্রেণিতে ৯জন ছাত্রী ছিল। ওই ৯জন ছাত্রীই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

বিদ্যালয় থেকে মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান শাখা থেকে সবাই পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৮জন ও ব্যবসায় বিভাগ থেকে একজন পরীক্ষা দেয়। পরীক্ষায় কেউ পাস করতে পারেনি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যালয়টি প্রত্যান্ত গ্রামীন জনপদে প্রতিষ্ঠিত। এই এলাকর বেশির ভাগ মানুষই হতদরিদ্র। অভিভাবকরা শিক্ষার বিষয়ে অসচেতন। ছাত্রীরাও অমনোযোগী ও মেধাহীন। বিদ্যালয়ে নিয়মিত আসে না। শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরেও তাদের নিয়মিত স্কুলে আনতে পারেনি। এরপরও শিক্ষকদের চেষ্টার কোন কমতি ছিল না। বিগত বছর গুলোতে আমাদের এ স্কুল থেকে এসএসসির ফলাফল শতভাগ পাস ছিল। কিন্তু এবছরই এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে আশা করছি ২০২৫ সালের পরীক্ষায় সবাই ভালো করবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে এসডিএফ এর অবহিতকরণ সভা

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

নান্দাইলে আজিজুল হক কল্যাণ স্ট্রাস্টের উদ্যোগে ২শতাধিক কম্বল বিতরণ

রামগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি ৪ লেন করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন: স্মারকলিপি

কমলনগরে যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রামগতিতে জেএসডি নেত্রী তানিয়া রবের গাড়ী বহরে হামলা-আহত ২০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার

পত্নীতলায় কবি রউফের গীতিমঞ্জরী বইয়ের মোড়ক উন্মোচন