২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:২১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

মহানগরীতে চোরাই অটোরিক্সা-সহ দুলাল চোর গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অটোরিক্সা চুরি হওয়া ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা-সহ দুলাল মিয়া (২৪) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় পবা থানার নওহাটা কলেজ মোড় থেকে চোরাই অটো রিক্সাটি উদ্ধার করা হয়।

গ্রেফতার অটো রিক্সা চোর মো. দুলাল মিয়া (২৪), সে রংপুর জেলার পীরগাছা থানার অন্তরাম সরদারপাড়ার মৃত মুক্তার আলীর ছেলে। সে বর্তমানে নগরীর চন্দ্রিমা থানার মুশইল মাদ্রাসার পাশে বসবাস করে।

জানা যায়, রোববার বেলা পৌনে ১২ টায় রাজশাহী মহানগরীর পবা থানার মোঃ হান্নানের ছেলে টুটুল তার ব্যাটারি চালিত অটোরিক্সায় তালা দিয়ে রামেক হাসপাতালের বহি:বিভাগের সামনে রেখে যাত্রী নেওয়ার জন্য ভিতরে যায়। কিছুক্ষণ পর সে ফিরে গিয়ে দেখে তার অটোরিক্সাটি সেখানে নাই। এ সময় সে আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজপাড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে রাজপাড়া থানা পুলিশের একটি টিম চোরাই অটোরিক্সা উদ্ধারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান, এসআই মো. রাজিবুল করিম ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নগরীর পবা থানার নওহাটা কলেজ মোড় থেকে রিক্সা চালক দুলাল মিয়াকে চোরাই অটোরিক্সাসহ গ্রেফতার করে।
সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

লক্ষ্মীপুরে মোটরসাইকেলর ধাক্কায় সাবেক এমপি নিহত

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রামগতিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ভিপি হেলাল

ইটনার জয়নাল প্রায় ২৫ প্রজাতির পাখির সুর দিতে পারেন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোঙর এর আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত