৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৩৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে চুরির অপবাদে শিশু নির্যাতন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৫, ২০২২ ৭:০২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ছাগল চুরির অপবাদে ইব্রাহিম ও রহিম নামের ১২/১৪ বছরের দুই শিশুকে ইউপি সদস্য সেলিমের নেতৃত্বে অমানবিকভাবে শারিরীক নির্যাতনের খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে চর পোড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নতুন বাজার এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বিকাল অনুমান ৪ টার দিকে এ দুই শিশুকে বাজারের পাশ থেকে ধরে বাজারে নিয়ে আসে রহিম। এ সময় স্থানীয় ইউপি সদস্য সেলিম, হোসেনের ছেলে রহিম, বদি আলমের ছেলে ইব্রাহিম, আ: জাহেরের ছেলে শাহাদাত সহ আরো ৪/৫ জন এ দুই শিশুকে বেদম মারধর করে বাজারের মধ্যে বেঁধে রাখে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তিতে পরিবারের লোকজনের হাতে তাদের ছেড়ে দেয়া হয়।

নির্যাতনের শিকার মনিরের ছেলে রহিম ও আবুল খায়েরের ছেলে ইব্রাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসা নেয়।

ইব্রাহিমের মা ছকিনা খাতুন জানান, আমার ছেলেকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউপি সদস্য সেলিমের নেতৃত্বে নির্মম নির্যাতন করা হয়েছে। মেম্বার সেলিম আমার বাড়ী গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে, হয় টাকা দিবি না হয় তোর ছেলেকে ছাগল চুরির অপবাদ দিয়ে থানায় চালান দেয়া হবে। আমি এর ন্যায় বিচার চাই।

ইউপি সদস্য সেলিম বলেন, ছেলে দুটি ছাগল চুরি করায় বিচার করেছি।

শারিরীক নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়ার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে: এ্যানী চৌধুরী

কমলনগরে প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

কমলনগর প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক

রাজশাহীতে আমের মুকুলের ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুলিয়ারচরে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে রাস্তায় রাস্তায় মাইকিং তরুণের

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন

হোসেনপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

পাকুন্দিয়া নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা