২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:১২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে পরকীয়া করতে গিয়ে ধৃত বিএনপি’র নেতাকে গণধোলাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সাথে পরকীয় প্রেমের সম্পর্কের জেরে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে গোলাম সারোয়ার (৪৫) নামের বিএনপি’র এক নেতা। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার গোলাম সারোয়ার তিন সন্তানের জনক এবং চরগাজী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক। সে ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, গোলাম সারোয়ারের সাথে চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকের সরদারের মেয়ে তামান্না বেগমের (২২) সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলেছিল। এর মধ্যে তামান্নাকে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলে গোলাম সারোয়ার তাকে বিবাহ করার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এবং ওই বিবাহ ভেঙে দিতে চাপ প্রয়োগ করে। পরে তামান্না গোলাম সারোয়ারের প্রলোভনে পড়ে দুইমাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন। এর পর গোলাম সারোয়ারের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে আজ রোববার রাত ৮ টার দিকে তামান্নার বাড়ীতে যায় সারোয়ার। এসময় তামান্নার জেঠার ঘরে দুইজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে গণধোলাই দেন।

এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগই আটক গোলাম সারোয়ার ও তামান্নাকে তার লোকজন জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপি’র দুইগ্রুপের মধ্যে চলছে উত্তেজনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় দুইগ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনাকে পুঁজি করে ৩ লাখ টাকা বাণিজ্যের মাধ্যমে বিষয়টি রফাদফা করতে কাজ করছে বিএনপি কয়েকজন নেতা।

রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দীন বলেন, কিছুক্ষণ আগে তিনি এমন একটি সংবাদ পেয়েছেন। ঘটনা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনাকে পুঁজি করে কেউ কোন ধরনের ঝামেলা তৈরী করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ইটনায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকাদানে ব্যাপক সাড়া

নান্দাইলে শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

লক্ষ্মীপুরে হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন শীর্ষক রিফ্রেশার্স কোর্স উদ্বোধন

রামগতি পৌরসভা মেয়র পদ প্রার্থী ডা. মো. জামাল উদ্দিনের গণসংযোগ

কমলনগরে বন্যার্তদের মাঝে জেএসডি’র ত্রান বিতরণ

হোসেনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

পাকুন্দিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রামগতিতে গণধর্ষণের শিকার গৃহবধূ