২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৫৩ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রায়পুরের উন্নয়নে ইউএনও সাবরীন ছিলেন আন্তরিক—এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৯, ২০২১ ১২:৩০ পূর্বাহ্ণ

শফিউল আজম চৌধুরী (জুয়েল), রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেছেন রায়পুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের সম্পর্ক বৃদ্ধি রেখে সমন্বয় করে কাজ করা ও এলাকার সার্থে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী ছিলেন অত্যন্ত তৎপর ও আন্তরিক।

তিনি বিগত করোনা পরিস্থিতিতে রায়পুরের মানুষের কল্যাণে যেভাবে ছুটে বেড়িয়েছেন ও কাজ করেছেন তা জনগণ স্মরণ করবে আজীবন। দুর্ণীতি ও হয়রানীমুক্ত উপজেলা পরিষদ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। নিজের এলাকার মত এই উপজেলাকে বিভিন্ন সমস্যা থেকে আগলে রেখেছেন।

বুধবার (২৭ অক্টোবর) সকালে রায়পুর পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। গত ১১ অক্টোবর তাকে রায়পুর উপজেলা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র উপ ব্যবস্থাপক হিসেবে বদলী করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এডভাকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।

এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবাল, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, বীরমুক্তিযোদ্ধা সফিউল্যাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার প্রমূখ।

এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সাবরীন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি ২ বছর ২ মাস রায়পুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা

মৌমিতার ধর্ষণের বিচার চেয়ে রাবিতে গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন

কমলনগরে হাজিরহাট ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে জামায়াতের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত

কুলিয়ারচরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা প্রদান

রামগতি থানায় পুলিশ সুপারের মতবিনিময়

তাড়াইলে নতুন বইয়ের ঘ্রাণ আর উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা

রামগতি বাজার মীর রোডে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই