২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:৩৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৫, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

দিদারুল আলম, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি: মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পালোয়ান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জয়নাল আবেদীন (৪৫) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর বাগ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সমিতির বাজারের একজন মুদি দোকানদার এবং ১ নং চরজবব্বর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন রনি জানায়, ব্যক্তিগত কাজে জয়নাল দুপুর পৌনে ২টার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে পরিষ্কার বাজার থেকে আটকপালিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পালোয়ান বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই হ্যান্ড টলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পালিয়ে যাওয়া চালকসহ হ্যান্ড টলি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন

জাতীয় সংসদের হুইপ হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান

কমলনগরে স্কুল শিক্ষক বাবার পাঁচ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পেয়েছে

কুলিয়ারচরে ৫ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

কমলনগরে ৩২ বোতল চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার

উপ-সম্পাদকীয়: শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে ম্যানেজিং কমিটির ভূমিকা কতটা কার্যকর

রামগতিতে সার্ভে ও পরিমাপ ছাড়াই পাউবির খাল খননের উদ্যোগ

অষ্টগ্রামে দূর্গাপূজা উপলক্ষ্যে ২৩ মেট্রিক টন জিআর (চাল)’র ডিও বিতরণ

রামগতিতে আমন ধান সংগ্রহ উদ্বোধন