৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৪৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে মসজিদের অযুখানা থেকে ৫ দিনের শিশু উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৫, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের নুরে এলাহী মসজিদের অযুখানা থেকে বুধবার রাত ১টার দিকে পাঁচ দিনের নবজাতক ফুটফুটে ছেলে শিশু উদ্ধার করেছে পুলিশ।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তানভীর হাসান জিকু জানান, খবর পেয়ে তিনিসহ ডা. মাধবী লতা দে হোসেনপুর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসেন। সেখানেই হাসপাতালের সেবিকারা শিশুটির সেবা যত্ন ও পরিচর্চা করছেন।

শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ছুটে আসেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল শেখ পিপিএম (বার), হোসেনপুর থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন প্রমুখ।

ডা. তানভীর হাসান জিকু জানান, শিশুটি বর্তমানে তাদের তত্বাবধানে হাসপাতালে ভর্তি রয়েছেন ও সুস্থ রয়েছে। নবজাতকের খাবারের ব্যবস্থতা ছাড়াও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, নবজাতকের বয়স ৫ দিন হবে। চিকিৎসার পর শিশুটি প্রশাব-পায়খানা করেছে; এতে বুঝা গেছে সে এখন সুস্থ আছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা। ইতোমধ্যে শিশুটিকে দত্তক নিতে অনেকেই প্রশাসনের কাছে আবদার জানাচ্ছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী হরিপুরের মাদক কারবারী বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার

লক্ষ্মীপুরে শিশু সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

কুলিয়ারচরে ধর্ষিতার কোলে ৮ মাসের শিশু

হোসেনপুরে সারের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন

রামগতির লম্বাখালীর চরে কৃষি শ্রমিকের উপর হামলা আহত-২

পাকুন্দিয়ায় ১০টি স্কুলে বেঞ্চ বিতরণ

নান্দাইলে স্কুল ছাত্র হত্যা মামলায় ২জন গ্রেফতার

আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

রামগতির সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল গুরুতর অসুস্থ: দেশবাসীর দোয়া প্রার্থী

সচেতনতা বাড়লে গ্রাম আদালতেই মিলবে দ্রুত বিচার: টেকনাফে রেডিও উৎসবে ইউএনও