৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৩৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৮, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে দুই শ্রমিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ও বাহাদিয়া ঘাটে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার।

তারা হলেন উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে হীরা মিয়া (২১), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলা ইউনিয়নের কৌকরা রাই গ্রামের আ. হামিদের ছেলে আঙ্গুর মিয়া (৩৫)। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত জানতে পারেন, উপজেলার ব্রহ্মপুত্র নদের মুনিয়ারীকান্দা এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে দুইটি বাল্কহেড মির্জাপুর ঘাট ও বাহাদিয়া পাঠান বাড়ি ঘাটে আনলোড করছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুইটি বাল্কহেডসহ দুইজন শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন, উপজেলা ভূূমি অফিসের নাজির মো. মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, আমরা প্রতিনিয়ত এ অবৈধ বালু উত্তোলন থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও এই নদ থেকে একাধিকবার অবৈধ বালু উত্তোলনকারীদের জেল জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সৃজনশীল উদ্ভাবন স্বপ্নযাত্রা ও হেলথ কার্ড

রামগতি ভোলা নৌ-রুট বেপরোয়া চাঁদাবাজিতে বন্ধের পথে

সম্পাদকীয়: পবিত্র ঈদুল আজহা (ত্যাগই কুরবানির মূল কথা)

রামগতির ইউএনওকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা

রামগতি থেকে অহিংস গণঅভ্যুত্থানে ঢাকা যাওয়ার পথে আটক-২২

রামগতির চর রমিজে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউপি চেয়ারম্যান দিদারের বাঁধা

ইটনা উপজেলা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগে পরিণত করতে হবে—এমপি তৌফিক

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

কমলনগরে প্রযুক্তি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত